সীরাতের আলোকে

প্রশ্নোত্তর পর্ব

অভিভাবকদের জিজ্ঞাসা ও সমাধান

মেয়ে, বয়স ২ বছর ৯ মাস

ছোটবেলা থেকেই যেকোনো বিষয়ে জেদ করে এবং না মানা পর্যন্ত চিৎকার করে কান্নাকাটি করে।

বিস্তারিত প্রশ্ন

"আমার ছোটো মেয়ের বয়স ২ বছর, ৯মাস। ও সেই ছোট্ট থেকেই যেকোন বিষয় নিয়েই খুব জেদ করে কোন কিছুই তাকে বুঝিয়ে বল্লেও সে কিছুই শোনেনা, তার জেদ টা না মানা পর্যন্ত চিতকার করে কান্না করতেই থাকবে... নিজেরাও ধৈর্য ধরে চুপ থাকার চেষ্টা করি কিন্তু শেষে বিফল হই।"

কি করলে আমি তাকে শান্ত আর মানিয়ে/বুঝিয়ে রাখতে পারবো?

ছেলে, বয়স ৫ বছর ৬ মাস

ছোট বোনের জন্মের পর থেকে রাগ, খাবারে অনিহা এবং নিজেকে অবহেলিত মনে করা শুরু করেছে।

বিস্তারিত প্রশ্ন

"আমার ছোট মেয়ের জন্মের পরে থেকে ছেলেটা কথায় কথায় রাগ করে! খাবারে অনিহা! বলে আমাকে তোমরা ভালোবাসোনা! এছাড়া দুষ্টুমি অনেক বেড়ে গেছে কোন কথা শোনেনা! এ-ই মুহূর্তে অভিভাবক হিসেবে করণীয় কি?"

বাচ্চার মাকে কিভাবে কাউন্সেলিং করতে পারি?

বয়স ২ বছর ৬ মাস

খাবার সময় মোবাইল ছাড়া একদম খেতে চায় না। মোবাইল না দিলে অস্বাভাবিক কান্না করে।

বিস্তারিত প্রশ্ন

"খাবার সময় মোবাইল না দিলে একটুও খেতে চায় না। আমি জানি এতে আমি নিজেই দায়ী কিন্তু এখন আমার করনীয় কি? আর মোবাইল না পেলে এত বেশি কান্না করে যে বলে বোঝানো যাবে না। খুব বেশি অসহায় লাগে।"

এখন আমার করনীয় কি?

ছেলে, বয়স ৩ বছর ৩ মাস

সারাদিন কান্নাকাটি করে এবং তুচ্ছ বিষয়েও কান্না থামায় না।

বিস্তারিত প্রশ্ন

"আসসালামু আলাইকুম। আমার ছেলের বয়স ৩ বছর ৩ মাস। সে সারাদিন কান্নাকাটি করে কথায় কথায় কান্না করে।"

এটার সমাধান কি?

ছেলে, বয়স ১০ বছর

যেকোনো কিছু করতে না বললে জেদ শুরু করে এবং জেদের পরিমাণ দিন দিন বাড়ছে।

বিস্তারিত প্রশ্ন

"কোনো জিনিস বলছে সেটা না করলেও শুরু করে জেদ। দিন দিন বাড়ছে জেদ পরিমাণ। পড়াশোনার আগ্রহ অনেক কম।"

এই সমস্যার সমাধান কি?

ছেলে, বয়স ১৩ বছর

পড়াশোনায় অমনোযোগী, নির্দেশ দিলে বিপরীত প্রতিক্রিয়া দেখায় এবং ভাই-বোনদের সাথে ঝগড়া করে।

বিস্তারিত প্রশ্ন

"যেকোনো কথা বা কাজ করতে বললে, বিপরীত প্রতিক্রিয়া ব্যক্ত করে। পিটুনি দিলে সব একদম ঠিক হয়ে যায়... পারিবারিক বন্ধন এবং পারিবারিক পরিবেশ সুন্দর করতে বর্তমানে কিভাবে এগোতে হবে, জানতে আগ্রহী।"

পারিবারিক পরিবেশ সুন্দর করতে কিভাবে এগোতে হবে?

ছেলে, বয়স ৫ বছর

অত্যন্ত চঞ্চল, ডাকলে সাড়া দেয় না এবং ধমক দিলে কথা শোনে। পড়াশোনার প্রতি আগ্রহ কম।

বিস্তারিত প্রশ্ন

"ডাক দিলে একবারে কথা শুনতে চায় না ধমক দিলে শুনে কিভাবে শান্ত ভাবে কথা শুনানো যায় ও দুষ্টামি কম করবে ও পড়াশোনার প্রতি আগ্রহ কিভাবে তৈরি করবো?"

কিভাবে শান্ত করা যায় এবং পড়াশোনার প্রতি আগ্রহ কিভাবে তৈরি করবো?

মেয়ে, বয়স ৪ বছর ২ মাস

কথা শোনে না, মোবাইল আসক্তি আছে যা যৌথ পরিবারের দাদার মাধ্যমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।

বিস্তারিত প্রশ্ন

"সে একদমই আমার কথা শুনে না। মোবাইল ফোন দেখে, আমি দিতে চাই না কিন্তু আমি যৌথ পরিবারে থাকি তাদের দাদা তাকে মোবাইল দিয়ে রাখে। আমি মাঝে মাঝেই খুব রেগে গিয়ে উচ্চস্বরে কথা বলি, কিভাবে কি করবো?"

ami ki korte pari abong kivabe bolle se amar kotha shunbe?

ছেলে, বয়স ৫ বছর (প্রবাসে)

বাচ্চার ছবি আঁকা ও গানে প্রবল আগ্রহ। স্কুলে ভিন্ন ধর্মীয় উৎসব পালন করা হয়।

বিস্তারিত প্রশ্ন

"ওর এই প্রতিভা গুলোকে কিভাবে ইসলামের দিকে divert করতে পারি? এই বিষয়ে বাচ্চাকে কিভাবে বুঝাতে পারি, যে কেনো এই program গুলো বর্জনীয়।"

প্রতিভাগুলোকে কিভাবে ইসলামের দিকে ডাইভার্ট করতে পারি?

বয়স উল্লেখ নেই

পাবলিক প্লেসে ইচ্ছার বিরুদ্ধে কিছু হলে আক্রমণাত্মক আচরণ করে।

বিস্তারিত প্রশ্ন

"Baby r icche ar against e kisu bolle or korle aggressive behavior kore even in public situation"

How can I manage this situation?

ছেলে, বয়স ১১ মাস

বাবা-মা সন্তানকে হক্কানী আলেম ও হাফেজ বানাতে চান। শিশু জেদ করলে মা-বাবা মেজাজ নিয়ন্ত্রণ করতে হিমশিম খান।

বিস্তারিত প্রশ্ন

"আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের সন্তানকে যাতে আল্লাহ তাআলা যোগ্য হক্কানী আলেম, হাফেজ, দা'ঈ ও মুজাহিদ বানান। এ ক্ষেত্রে ছোটবেলা থেকেই আমাদের কিভাবে পদক্ষেপ নেওয়া উচিত..."

ছোটবেলা থেকেই আমাদের কিভাবে পদক্ষেপ নেওয়া উচিত?

ছেলে, বয়স ১৯ মাস

মা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না এবং শিশুকে মারধর ও চিৎকার করেন।

বিস্তারিত প্রশ্ন

"আমি রাগ ক‌ন্ট্রোল কর‌তে পা‌রি না। বে‌শির ভাগ সময়ই শুধু মাত্র রা‌গের কা‌ছে হে‌রে যাই। ও‌কে মা‌রি এবং খুব চিৎকার ক‌রে ফে‌লি।"

কিভাবে রাগ কন্ট্রোল করতে পারি?

দুই মেয়ে (৬ বছর ও ২.৫ বছর)

ছোট মেয়ে হওয়ার পর থেকে মা মানসিকভাবে ক্লান্ত। ছোটজন সবসময় কোলে থাকতে চায় এবং বড়জন পড়াশোনায় অমনোযোগী।

বিস্তারিত প্রশ্ন

"দিন দিন মানসিক ভাবে অসুস্থ হয়ে যাচ্ছি। কিভাবে পরামর্শ পেতে পারি।"

কিভাবে পরামর্শ পেতে পারি?

ছেলে, বয়স ১০ বছর

পড়াশোনা করতে চায় না, মোবাইল আসক্তি প্রবল। বড়দের সম্মান করে না।

বিস্তারিত প্রশ্ন

"পড়ালেখা একবারে ই করতে চায় না মোবাইল দিলে খুশি, সবকিছু তেই অস্থির, কোন কথা শুনতে চায় না... বড়দের সম্মান করে না।"

এই অবাধ্যতা এবং অনীহার সমাধান কি?

ছেলে, বয়স ৪ বছর

বাম হাত ডান হাতের চেয়ে বেশি সচল। সব কাজ বাম হাতে করতে চায়।

বিস্তারিত প্রশ্ন

"ওয়া আলাইকুমুস সালাম। আমার ছেলের ৪ বছর পূর্ণ হয়েছে। ওর বাম হাত ডান হাতের চেয়ে বেশি সচল। সে সব কাজ বাম হাতে করতে চায়। ডান হাতে খাওয়ার অভ্যাস করানো হচ্ছে। খেলাধূলা এবং লিখার ক্ষেত্রেও কি ডান হাতে অভ্যস্ত করা উচিত? এতে কি বাচ্চার উপর মানসিক চাপ পড়বে যা ক্ষতির কারণ হতে পারে?"

খেলাধূলা এবং লিখার ক্ষেত্রেও কি ডান হাতে অভ্যস্ত করা উচিত? এতে কি বাচ্চার উপর মানসিক চাপ পড়বে যা ক্ষতির কারণ হতে পারে?

বাচ্চা, বয়স ৬-৭ বছর

অযৌক্তিক জেদ করে, যা দেওয়া সম্ভব নয় এবং কোনোভাবেই বোঝানো যায় না।

বিস্তারিত প্রশ্ন

"আসসালামু আলাইকুম। ৬-৭ বছরের বাচ্চা যখন কোন কিছু নিয়ে জেদ করে, কোন কিছু চায় যেটা দেয়া উচিত নয় এবং তাকে কোনভাবেই সেটা ভুলানো যায়না, বুঝানো যায়না তখন কি করা উচিত?"

তখন কি করা উচিত?

ছেলে, বয়স ৫ বছর

পড়তে বসতে চায় না, লিখতেও চায় না। আদর বা মারধর—কোনো কিছুতেই কাজ হয় না।

বিস্তারিত প্রশ্ন

"আসসালামু আলাইকুম। আমার ছেলের বয়স ৫ বছর। ও কোন ভাবেই পড়তে বসতে চায় না। বসলেও পড়ে না। আর লিখেও না। আদর দিয়ে, ভালোবেসে, বকে, মেরে কোন ভাবেই কোন কাজ হয় না। এটা নিয়ে খুবই চিন্তিত আমি। এখন আমার কি করনীয়? জানালে উপকৃত হতাম।"

এখন আমার করনীয় কি?

বাচ্চা, বয়স ৩+ বছর

পারিবারিক কলহ, বাবা গালিগালাজ করে, মা-ও রাগ নিয়ন্ত্রণ করতে পারেন না। বাচ্চা গালি শিখছে।

বিস্তারিত প্রশ্ন

"Amr babu age 3 + amr family crisis ase amr husband maje maje onk baje vasay galagali kore amke... Amio onk time e rag control korte pari na amr babu dui akta gali sikhse... Amr husband kondin asob bujbe na akhn ma hisebe ami ki korte pari jate amr babu asob vasa r na sikhe... Plz kaw judge korben na"

মা হিসেবে আমি কি করতে পারি যাতে আমার বাবু এসব ভাষা আর না শিখে?

সন্তান (বয়স উল্লেখ নেই)

মা স্যাক্রিফাইস করছেন কিন্তু বাবা ও সন্তান ডিজিটাল আসক্ত।

বিস্তারিত প্রশ্ন

"Mobile chalano r bepar ta nije ONk sacrificial kortesi Facebook o dlt kroe disi but husband k to bojhano jai na , murkho holeo man’s jai shikkhito manush na bujhle to bipod… digital ashokti theke boro Rai ber hote parsena kintu baccah to manush krote hobe"

ডিজিটাল আসক্তি থেকে বাচ্চাকে কিভাবে বের করবো যখন বাবা সহযোগিতা করছেন না?

ছেলে, বয়স ১০ বছর

কথা শোনে না, পড়তে চায় না। বাবা বা টিচার মারলে পড়ে।

বিস্তারিত প্রশ্ন

"আমার ছেলের বয়স ১০ বছর কোন কথা শুনতে চায় না।পড়তে বসবে কিন্তু রাত ৮ টার পরে, আমি ও ছেলের বাবা টিচার আমাদের এক টায় ছেলে কিন্তু ছেলে আমার কথা শুনতেই চায় না বাবা এসে মার দেয় মাঝে মাঝে কিন্তু ছেলে টিচার দিলে পড়ে এখন সকালে একজন টিচার দেওয়া আছে রাতে আমি পড়ায় আমার কাছে পড়তে চায় না আমার কি করা উচিত।"

আমার কি করা উচিত?

ছেলে, বয়স ৪ বছর ৯ মাস

কথা শোনে না, পড়তে চায় না, অদ্ভুত নাম বলে, জেদ ও চিৎকার করে।

বিস্তারিত প্রশ্ন

"আসসালামু আলাইকুম, ছেলের বয়স ৪ বছর ৯ মাস। একটা কথাও শোনে না, পড়তে ও বসতে চায় না।পড়তে বসালে অক্ষর জিজ্ঞেস করলে কি সব উদ্ভট নাম বলে।একটা অক্ষর লিখে শেষ আর লিখবে না।কোনো কিছু না দিলে চিৎকার করে,মেনে নিতে পারে না।কি করনিয়"

কি করনীয়?

মেয়ে, বয়স ৩.৫ বছর

কাজিনদের সাথে খেলাধুলা। মাহরাম/নন-মাহরাম বিষয়।

বিস্তারিত প্রশ্ন

"আমার মেয়ের বয়স সাড়ে তিন বছর মহরম নন মাহারাম বিষয়টা ওকে কখন জানাবো ওর কাজিনরাও ছোট গ্রামে গেলে ওদের সাথে খেলতে চাই এই ক্ষেত্রে আমি কি করতে পারি আমি কি খেলতে দিব না বোঝানো শুরু করব যে তারা তোমার মাহারাম পুরুষ নয়"

মহরম নন মাহারাম বিষয়টা ওকে কখন জানাবো? আমি কি খেলতে দিব না নাকি বোঝানো শুরু করব?

বাচ্চা (বয়স উল্লেখ নেই)

আল্লাহকে মানুষের মতো কল্পনা করে কথা বলছে।

বিস্তারিত প্রশ্ন

"'আমি আল্লাহকে অনেক ভালোবাসি আল্লাহর কোলে উঠে আল্লাহকে উম্মা দিব' 'আল্লাহ আসেন আমাদের বাসায় আসেন' এই ধরনের কথায় বাচ্চার সাথে কিভাবে রেসপন্স করবো বা আমার তাকে কি বলা উচিত এ ধরনের কথার প্রেক্ষিতে"

এই ধরনের কথায় বাচ্চার সাথে কিভাবে রেসপন্স করবো?

বাচ্চা (বয়স উল্লেখ নেই)

অন্যের জিনিস নিতে চায় কিন্তু নিজেরটা দেয় না।

বিস্তারিত প্রশ্ন

"অন্যের জিনিস নিতে চাই কিন্তু নিজেরটা একটুও দিবেনা, আমি অনেক ছোট থেকে ওকে এটা বুঝাইছি অন্যের জিনিস নিতে হয় না, তোমার কোন কিছু যদি কাউকে দিয়ে দাও আল্লাহ তোমাকে এর থেকে অনেক উত্তম কিছু দেবেন, তারপরেও এটা করে এখন করনীয় কি"

এখন করনীয় কি?

ছেলে, বয়স ১৩ মাস

খুব কান্না করে আর অনেক জেদ দেখায়।

বিস্তারিত প্রশ্ন

"আসসালামু আলাইকুম আমার ছেলের বয়স ১৩ মাস ও খুব কান্না করে আর অনেক জেদ দেখায় ওর এই জেদ থেকে কি করে বের করবো কিছুই বুঝতেছি না"

জেদ থেকে কি করে বের করবো?

বাচ্চারা

বাবা প্যারেন্টিংয়ে সিরিয়াস না, বাচ্চারা কথা শোনে না।

বিস্তারিত প্রশ্ন

"Parenting a baba atota serious na baby gula kotha ekdom sonteai Cai na mayer koronio ki janale opokito hobo"

মায়ের করনীয় কি?

ছেলে, বয়স ৭ বছর

কথা শোনে না, খারাপ ব্যবহার করে, দুষ্টুমি করে।

বিস্তারিত প্রশ্ন

"আমার ছেলের বয়স ৭ বছর কোন কথা শুনে না ভালো করে বলেও শুনে আমার সাথে খারাপ ব্যবহার করে দুষ্টামি করে অনেক বেশি কি করলে সমাধান হবে"

কি করলে সমাধান হবে?

ছেলে, বয়স ২ বছর ৩ মাস

স্ক্রিন না দিলে হাত-পা ছোঁড়াছুড়ি করে, জেদ করে। বাইরে গেলে জেদ করে।

বিস্তারিত প্রশ্ন

"Amar chele k phone ba tv na dekhte dile akai khale kintu olpo kisu somoi kisu sikkhamulok dekhte dile 1 ghonta ba 30 minute por off kore dile hat pa chura churi kore tobe 5/10 minute por vule jai r chai na... Abar baire gele or baba ba dadu ba nani thakle chips chocolate newar jonno jed kore aka aka chole jai dokan a hat chutai nite chai...ami thakle amonta khub kom kore.. Ami na thakle hat chutai nai ba suye porte chai...tobe dokan par hoa gele ami thaka obosthai r kisu bole na.. Amar onuposthiti te amon kore Abar kono kotha bolle sune majhe majhe kisui sune na amon vab nai jano kisui sunte paina....r sob kotha bole Masha Allah.... Abdar kore khub..eta koro ota koro ei bati te khabo na oi plate a khabo amon type er..baire nia cholo..sob somoi sob dewa ba kora somvob hoina tokhon oi otha ta boltei thake ghan ghan kore..ki korte pari egula bisoy a or boyos 2 bochor 3 mas"

কি করতে পারি?

ছেলে, বয়স ১১ বছর (ক্লাস ৬)

দুষ্টু, অমনোযোগী, বাইরে থাকে, নামাজে মন নেই, রেজাল্ট খারাপ, একা খেলতে চায়।

বিস্তারিত প্রশ্ন

"আসসালামুআলাইকুম আমার ছেলের বয়স ১১ এখন ক্লাস ৬ এ পড়ে ।ও ছোটবেলা থেকেই অনেক দুষ্টু ও অমনোযোগী।মোবাইলে আসক্ত নয় কিন্তু স্কুল থেকে এসেই বাইরে চলে যায় এবং মাগরিবের সময় ঘরে আসে ।নামাজ পড়ে কিন্তু কোন মনোযোগ থাকে না। মারামারি করি না কিন্তু আগের মতো থাকে ।রাতে পড়তে গেলে কোনরকম এক বিষয় শেষ করে বাকি টা থেকে যায় স্কুলে ভালো রেজাল্ট করে না ।অন‍্যান‍্য কাজ গুলো ও ঠিকমতো করেনা।বাইরে গেলে কেউ না খেললেও ও একা একা খেলতে চায় ।আমি তার মা।আমি যএকজন শিক্ষক ।মাঝেমধ্যে টেনশন এ হতাশ হয়ে যাই ।আমি ইসলামের আলোকে বড় করতে চাই কিন্তু কোনো ভাবেই পারছিনা।স্কুল টাইমে ছাড়া আমি বাইরে থাকি না ।দয়া করে আমাকে সঠিক পরামর্শ দেবেন এবং অনেক দোয়া করবেন ।"

ইসলামের আলোকে বড় করতে চাই কিন্তু কোনো ভাবেই পারছিনা।

ছেলে (৪ বছর ২ মাস) ও ছেলে (১০ মাস)

বড় ছেলের জেদ, চাওয়া মাত্র দিতে হবে। ছোট ভাইকে মারে/জেলাসি। বাবার প্রতি পজেসিভনেস।

বিস্তারিত প্রশ্ন

"আসসালামু আলাইকুম।আমার প্রথম ছেলের বয়স ৪বছর ২মাস।ওর জেদ অনেক বেশি।কিভাবে ওর জেদ সামলাতে পারি?কারো কাছে কোনো কিছু চাওয়া বা খোজা এসব যে খারাপ অভ্যাস এটা ওকে কোনো ভাবে বলে বোঝানো যায় না।অন্য কারো খেলনা বা কারো জিনিস নিয়ে মারামারি করতে নেই খেলতে নেই এসব বোঝাতে পারি না।পড়তে বসাতে পারি না যদি ও বসে তাহলে দুষ্টামি করে সবসময়।ওর জেদ গুলো এমন যে কোনো কিছু চাইলে না দিলে কান্না করতে থাকে বা না দেওয়া পর্যন্ত রাগ করে বসে থাকে যতক্ষণ দেই নাই।এসব কিভাবে বদলাতে পারি।আমার ছোট ছেলে ১০ মাস পুর্ণ হয়েছে সবসময় কান্না করতে থাকে।আমি ছাড়া আর কারো কাছে যেতে চাই না ওর বাবার কাছে ও থাকে না বাবা নিলেই কান্না করে কি করণীয়।আর বড় ছেলে সবসময় ছোট ছেলেকে মারে আর ওর বাবা বা অন্য কাউকে বিশেষ করে ও যাকে খুব বেশি পছন্দ করে ভালোবাসে তাদেরকে নিতে দেই না। তারা নিলেই কান্না করে এটা কিভাবে ওকে বোঝাতে পারি ওকে নিলে বা আদর করলে ওর আদর ভালোবাসা কমবে না ওর আদর ভালোবাসা ওর জন্যই থাকবে।আর আমার কোনো কথাই শুনতে চাই না। কি করতে পারি? কিভাবে ওকে ভালো করে বুঝাতে পারি?ভালো ভাবে গড়ে তুলতে পারি?ওকে পড়তে বসাতে পারি? পড়াই মনোযোগ বাড়বে কিভাবে? কিভাবে হাসি খুশি ভাবে আমার কথা শুনবে সুন্দর করে পড়বে সবকিছু করবে?অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া বা অন্য কারো থেকে কোনো কিছু নেওয়া বা অন্য কারো খেলনা নিয়ে নেওয়া কিভাবে ঠিক করতে পারি? কিভাবে জেদ কমাতে পারি?খুব বেশি উপক্রিত হবো।ধন্যবাদ।"

জেদ কমানো, পড়ালেখা, ভাইবোনের সম্পর্ক উন্নয়ন।

মেয়ে, বয়স ১২ মাস

জেদ, চিৎকার, মনোযোগ ঘোরানো যায় না।

বিস্তারিত প্রশ্ন

"আসসালামু আলাইকুম। আমার মেয়ের বয়স ১২ মাস। ও নরমালি কিছু একটা চাইলে সাথে সাথে না দেয়া পর্যন্ত প্রচন্ড চিৎকার করে।না দেয়ার মত জিনিস হলে তো দেয়া সম্ভব না।কিন্তু ও নিবেই।মনোযোগ সহজে ডাইভার্ট করা যায় না।মাঝে মাঝে যায় সব সময় না,সহজে ভুলে না।কিভাবে সামলাবো এই সিচুয়েশন?"

কিভাবে সামলাবো এই সিচুয়েশন?

ছেলে, বয়স ৪ বছর

ফোনের প্রতি আসক্ত।

বিস্তারিত প্রশ্ন

"আসসালামু আলাইকুম আমার ছেলের বয়স ৪ বছর ফোনের প্রতি আসক্ত কিভেবে ফোন থেকে দূরে রাখা যাবে ?"

কিভেবে ফোন থেকে দূরে রাখা যাবে?

মেয়ে (৩.৫ বছর), ছেলে (৪ মাস)

আত্মীয়রা দ্বীন মানে না, মা একাই যুদ্ধ করছেন। পরিবারে ইসলামি পরিবেশ নেই।

বিস্তারিত প্রশ্ন

"আমার বাবার বাড়ি এবং শশুর বাড়ি কেউই দিন মেনে জীবন যাপন করে না কোনমতে নামাজটা পড়ে তাও সেভাবে না। আমি অবশ্য বাচ্চাকে একা প্রতিপালন করে দিন মেনে কিন্তু যখন গ্রামে যাওয়া হয় বা আমার আমার হেল্প এর জন্য আমার বোন বা মা লং টাইম আমার কাছে থাকে আমার খুব কষ্ট হয় আমার সন্তানরা আমাকে কোরআন পড়া দেখে কিন্তু পরিবারের আর কাউকেই দেখেনা সবাই শুধু বসে থেকে ফোন টিপে ভালো কোন বইও পড়ে না যদিও আমার বাসায় অল্প হলেও কিছু ইসলামী বই আছে আমি তাদেরকে বলি কিন্তু কেউ আমার কথা শোনে না আমার খুব অসহায় বোধ হয়। সেই ক্ষেত্রে আমি এই সম্পর্কগুলো কিভাবে মেইনটেইন করবো এটা নিয়ে আমি অনেক মানসিক প্রেসারে থাকি? অনেক সময় মনে হয় আমার মা আমার বোন এর কাছ থেকে যে হেল্প টা পাই এর থেকে ক্ষতিটা বেশি হচ্ছে যেটা ভবিষ্যতে আমি ফেস করব এই বিষয়টা নিয়েই আমি সব থেকে বেশি চিন্তায় থাকি বলে রাখা ভালো আমার বর প্যারেন্টিং এর আমার সব টিপস শুনলেও কোরআন শিক্ষাই তেমন কোন আগ্রহ নেই শুধু সময়ের অজুহাত দেয়, মসজিদে নামাজে যায় না বাসায় পড়ে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বাচ্চাদের সামনে নম্র ভদ্র আচরণ করে আমার সাথেও ভালো সম্পর্ক বলে রাখা ভালো আমি এবং বাচ্চার বাবা আমরা বাচ্চাদের সামনে ফোন স্ক্রোলিং করি না, শুধু কমিউনিকেশন এবং বিশেষ প্রয়োজনে ফোন ব্যবহার করে থাকি এবং আমার বাচ্চার মধ্যে স্ক্রিন অ্যাডিকশন নেই প্রথম থেকে আমরা এই জিনিসটা মেইনটেইন করেছি আমার মেয়ের বয়স সাড়ে তিন এবং ছেলের বয়স চার মাস বাচ্চা প্রতি পালনের ক্ষেত্রে ইসলামী জ্ঞান আমার কম যতটুকু জানি তার সবটুকুই এপ্লাই করি এবং জানার চেষ্টা করি তারপরেও আমি আমার প্রশ্ন হল কোন কোন বিষয়গুলো বাচ্চাদেরকে ধর্মের প্রতি আল্লাহর প্রতি অনুগত করবে তাহলে সেই বিষয়গুলোর প্রতি বেশি ফোকাস দিতে পারব"

সম্পর্ক কিভাবে মেইনটেইন করব? বাচ্চাদের অনুগত করতে কোন বিষয়ে ফোকাস করব?

ছেলে, বয়স ৫ বছর

মেয়েদের সাথে খেলতে পছন্দ করে।

বিস্তারিত প্রশ্ন

"আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ছেলের বয়স পাঁচ বছর ওকে আমি বলি যে মেয়ে মানুষ তোমার বন্ধু হতে পারেনা তবুও আমার ছেলে মেয়ে মানুষের সঙ্গে খেলতে পছন্দ করে এটা থেকে ওকে কিভাবে দূরে সরিয়ে নিয়ে আসবো"

এটা থেকে ওকে কিভাবে দূরে সরিয়ে নিয়ে আসবো?

বাচ্চা, বয়স ৩ মাস

ভয় পায়, কান্না করে, গালে আঁচড়। হিন্দু বাড়ি ছিল।

বিস্তারিত প্রশ্ন

"বাচ্চার বয়স ৩মাস। প্রায়সময় জানালার দিকে ভীত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর হঠাৎ ভয়ার্ত চেহারায় কান্না করতে থাকে। সারারাত ওর কান্নায় জেগে থাকতে হয়। শুধু শেষ রাতে আর দিনের সময়টুকু ঘুমায়। রান্না ঘরে রান্না করছিলাম,বাচ্চা ঘুমাচ্ছিলো, হঠাৎ জোরে কান্না করছে, এসে দেখি কে যেন মুখে আঁচড় দিয়েছে। রক্ত পড়ছে। ও জানালার দিকে তাকিয়ে আছে। বি:দ্র: এই বাসায় অনেক বছর হিন্দুরা ভাড়া ছিলো। লেখক : আমার ফুফু। তার মেয়ের মেয়ে তথা নাতনি সম্পর্কে এই সমস্যার সমাধান চাচ্ছে।"

সমস্যার সমাধান চাচ্ছে।

ছেলে, বয়স ১১ বছর

ফুফুর কথা শোনে, কিন্তু দাদির সাথে খারাপ ব্যবহার করে। মা নেই, বাবা দূরে।

বিস্তারিত প্রশ্ন

"আমার ভাতিজার বয়স ১১। আমার সবকথা শোনে। আমার সামনে একদম ঠিকঠাক। তবে যখন আমি থাকি না তখন ওর দাদির সাথে চূড়ান্ত পর্যায়ের খারাপ ব্যবহার করে। ওটাওটা ছুঁড়ে ফেলে। বিতিকিচ্ছিরি অবস্থা। ওর দাদি ওকে কিছু বলে না। কারণ ওর মা নেই।বাবাও দূরে থাকে। আমিও ইচ্ছে করেই ওর সাথে একটু দূরত্ব নিয়ে থাকি। মনে হয় একদম ফ্রি হলে যদি, আমার কথাও না শোনে.....। আমার এই পদ্ধতি কী ঠিক আছে? এবং ওর দাদিকে, অর্থাৎ আমার মায়ের কথা শোনার জন্য কী পদ্ধতি বেছে নেব? প্লিজ জানাবেন।"

দাদির কথা শোনানোর উপায় কি? আমার দূরত্ব বজায় রাখা কি ঠিক?

বাচ্চারা

বিছানা আলাদা করা।

বিস্তারিত প্রশ্ন

"বর্তমানে বাচ্চারা সবকিছু খুবই তাড়াতাড়ি বুঝে ফেলে। তাহলে কত বছর বয়সে তাদের বিছানা আলাদা করা যৌক্তিক?"

কত বছর বয়সে তাদের বিছানা আলাদা করা যৌক্তিক?

মেয়ে, বয়স ৬+

হাফেজা বানাতে চান।

বিস্তারিত প্রশ্ন

"মেয়ের বয়স ৬+ হাফেজা বানাতে চাই এজন্য করনিয়। মেয়েদের বাসায় রেখে হিফজ করা কি সম্ভব"

মেয়েদের বাসায় রেখে হিফজ করা কি সম্ভব? এজন্য করনিয় কি?

ছেলে, বয়স ৫ বছর

বড় ভাই বা মা-বাবাকে কিছু দিতে চায় না, কেউ কিছু দিলে কান্না করে।

বিস্তারিত প্রশ্ন

"আমার 5 বছরের ছেলে তার বড় ভাইকে , মা বাবাকে কিছু দিতে চায় না। তার সামনে কাউকে কোনো কিছু দিলে সে প্রচন্ড প্রতিক্রিয়া দেখায় বা কান্না করে ? করণীয় কি"

করণীয় কি?

মেয়ে, বয়স ৯ বছর

খুব শান্ত ও বুঝদার, কিন্তু 'না' বললে বা কারো সামনে কিছু বললে খুব অপমানিত বোধ করে। নিজের কষ্ট প্রকাশ করে না।

বিস্তারিত প্রশ্ন

"আমার মেয়ের বয়স ৯ বছর, অনেক শান্ত আর বুঝদার কিন্ত আমার মেয়েকে কোন কিছুতে না বললে কষ্ট পায় বিশেষ করে কারো সামনে যদি কোন ব্যাপারর না বলি তাহলে খুব কন্সাল্টেড ফিল করে, নরমালি ভালো ভাবে বললেও ইন্সাল্টেড ফিল করে, প্রচুর ইগো মুখ ফুটে কোন খারাপ লাগা বা কষ্ট প্রকাশ করে না কি করতে পারি কিন্ত অনেক শান্ত আর ভালো মেয়ে"

প্রচুর ইগো মুখ ফুটে কোন খারাপ লাগা বা কষ্ট প্রকাশ করে না কি করতে পারি?

মেয়ে, বয়স ৫ বছর ১০ মাস

মাদ্রাসায় ভর্তি করিয়েছেন।

বিস্তারিত প্রশ্ন

"আমার মেয়েকে ৫ বছর ১০ মাসে মাদ্রাসায় দিছি। বয়সটা কি ঠিক আছে?"

বয়সটা কি ঠিক আছে?

ছেলে, বয়স ১৩ মাস

প্যারেন্টিং টিপস ও ইসলামি শিক্ষা।

বিস্তারিত প্রশ্ন

"১৩ মাস বয়সি বাচ্চাকে কীভাবে প্যরেংটিং দিব? ইসলামের অনুযায়ী তাকে কিভাবে বুঝাবো? দয়া করে রিপ্লাই দিবেন ইন শাহ আল্লাহ"

১৩ মাস বয়সি বাচ্চাকে কীভাবে প্যরেংটিং দিব? ইসলামের অনুযায়ী তাকে কিভাবে বুঝাবো?

ছেলে (৪+) ও ছোট বাচ্চা (২+)

বড় বাচ্চা ছোট বাচ্চাকে জেলাস করে এবং মারে।

বিস্তারিত প্রশ্ন

"Amar 2 bacca khub coto ,2+ and 4+ boyosh.Boro bacca coto bacca k jealous kore, mare ....akhon Ami ki Korte pari? Jodi bolten upokar hoto"

এখন আমি কি করতে পারি?

যৌথ পরিবার

সবাইকে বোঝানো যায় না, তারা তাদের মতো করে বাচ্চাকে ডিল করে।

বিস্তারিত প্রশ্ন

"Joint family te maintain kora khub jhamela, shobaike bojhano jayna, tara tader way te bachhake deal kore, ekkhetre ki koroniyo jodi bolten..."

এক্কক্ষেত্রে কি করনীয়?

বাচ্চা, বয়স ৩.৫ বছর

যেকোনো বিষয়ে অতিরিক্ত কান্নাকাটি এবং ভয়াবহ চিৎকার করে।

বিস্তারিত প্রশ্ন

"আমার বাচ্চার বয়স সাড়ে তিন বছর কিন্তু যে কোন বিষয় নিয়ে অতিরিক্ত কান্নাকাটি শুরু করে। আর এতো চিতকার করে কান্না করে যা ভাষায় ব্যক্ত করার না। তখন কি করবো?"

তখন কি করবো?

বাচ্চারা

দেওয়ালে লেখে, ক্লাসে বসতে চায় না।

বিস্তারিত প্রশ্ন

"বাচ্চারা যখন নিজের মন মতো কাজ করে, যেমন দেওয়ালে লিখে,ক্লাসে বসতে চাইনা, তখন করনীয় কি হবে শিক্ষক বা মা বাবার জন্য"

শিক্ষক বা মা বাবার জন্য করনীয় কি?

বাচ্চা (সাধারণ)

বাচ্চাকে কথা শোনানো।

বিস্তারিত প্রশ্ন

"বাচ্চাকে কথা শোনানোর জন্যে কি করতে পারি"

বাচ্চাকে কথা শোনানোর জন্যে কি করতে পারি?

ছেলে, বয়স ৩ বছর

সবাইকে মারে, অযথা কান্না করে, কোনোভাবেই ভুলানো যায় না।

বিস্তারিত প্রশ্ন

"বাচ্চর বয়স ৩। সবাইকে মারে । কাউকে মারতে দেখে নি তারপরও । আর অনেক সময় অযথা কান্না করে । মুখে মারে চোখে মারে হঠাৎ করেই। অনেক খেলাধুলা করে কিন্তু যখন এমন করে কিছুতেই ভুলানো যায় না । কি করতে পরই শর্টকাট যদি বলেন কিছু টেকনিক"

কি করতে পারি শর্টকাট যদি বলেন কিছু টেকনিক

ছেলে ৩ বছর ও বোন ১ বছর (বিদেশে)

ছেলে ছোট বোনকে সুযোগ পেলেই মারে, মা হতাশ।

বিস্তারিত প্রশ্ন

"Ami bideshe 2 ta baccha niye eka thaki. 3 yrs er chele taa idaning or 1 yrs er bon k onk mare, sujog pelei. Onk bujhiyechi, laav. Hoyni. Ekhon amio oke khub boka dei. Khub hotashay achi ."

আমিও ওকে খুব বকা দেই। খুব হতাশায় আছি।

ছেলে, বয়স ২ বছর

বিপদজনক কাজ (সুইচ, টেবিলে ওঠা) করতে চায়, নিষেধ করলে জেদ করে।

বিস্তারিত প্রশ্ন

"আমার বাচ্চার বয়স ২ বছর। অনেক সময় বিপদজনক কাজ করতে যায় যেমন বৈদ্যুতিক সুইচ দেয়া, চেয়ারে টেবিলে উঠা। যদি পরে যায় এজন্য কীভাবে না করবো? নিষেধ করলে সেটা বার বার করতে চায়। এবং জেদ করে"

কিভাবে না করবো?

বাচ্চা (সাধারণ)

ভালোবাসা দিয়ে বলা বা বোঝানোর পরও মানতে চায় না।

বিস্তারিত প্রশ্ন

"অনেক সময় এমন হয়, ভালোবাসা দিয়ে বলা বা বুঝানোর পরও মানতে চায় না তখন কী করা?"

তখন কী করা?

ছোট বাচ্চা

কথা শোনানো।

বিস্তারিত প্রশ্ন

"ছোট বাচ্চাকে কোন কথা শোনানোর জন্যে কি করা যেতে পারে?"

ছোট বাচ্চাকে কোন কথা শোনানোর জন্যে কি করা যেতে পারে?

বাচ্চা (বয়স উল্লেখ নেই)

চাহিদা পূরণ না হলে মাটিতে বা রাস্তায় গড়াগড়ি দেয়।

বিস্তারিত প্রশ্ন

"অনেক সময় তার চাহিদা পূরা না হলে মাটিতে বা রাস্তায় গড়াগড়ি দিতে শুরু করে। এবঅং এটা বারবার করে তখন কী করণীয়?? বুঝালেও কাজ হচ্ছে না।"

বুঝালেও কাজ হচ্ছে না, তখন কী করণীয়?

বাচ্চা, বয়স ২-৩ বছর

পড়ার চাপ।

বিস্তারিত প্রশ্ন

"১। ২-৩ বছর বয়সের বাচ্চাদের ডেইলি কতটুকু পড়ানো উচিত? পড়ার চাপ বেশি হলে কি বাচ্চার কোন প্রবলেম হতে পারে?"

ডেইলি কতটুকু পড়ানো উচিত? পড়ার চাপ বেশি হলে কি বাচ্চার কোন প্রবলেম হতে পারে?

ছেলে, বয়স ২ বছর

ভূতের ভয় বুঝে গেছে।

বিস্তারিত প্রশ্ন

"২। আমাদের একটু ভুলের জন্য আমাদের ছেলে বাচ্চা ২ বছর বয়সেই ভূতের ভয় বুঝে গেছে। এখন এটা কাটানোর উপায় কি?"

এখন এটা কাটানোর উপায় কি?

বাচ্চা, বয়স ৪+

রাতে তাড়াতাড়ি ঘুমাতে চায় না, মা-ও কাজের চাপে দেরি করেন। দেরি করে ঘুমালে ২ ঘণ্টা পর কান্নাকাটি করে।

বিস্তারিত প্রশ্ন

"রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার অভ্যাস করতে পারছিনা, আর আমি মা হিসেবেও কাজের চাপে তাড়াতাড়ি ঘুমাতে যেতে পারছিনা, আর যদি কোনোদিন তাড়াতাড়ি ঘুমাতে যাওয়া হয়ও, ২ ঘন্টা পর জেগে কান্নাকাটি করে তাড়াতাড়ি ঘুমালে, বয়স ৪+"

তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার অভ্যাস করতে পারছিনা।

শিক্ষক ও ছাত্র

ক্লাস নিয়ন্ত্রণ ও দুষ্টুমি।

বিস্তারিত প্রশ্ন

"১)একজন শিক্ষক ক্লাসের পুরোটা সময় কিভাবে নিজের নিয়ন্ত্রণে রাখবে ক্লাসে বাচ্চা বেশি হলে। ২)ক্লাসে কিছু কিছু বাচ্চা খুব দুষ্টুমি করে, যাদের জন্য অন্যরাও তাদের সঙ্গ দেয়,কিভাবে করলে এদের নিয়ন্ত্রণ করা যাবে?"

শিক্ষক ক্লাসের পুরোটা সময় কিভাবে নিজের নিয়ন্ত্রণে রাখবে? দুষ্টু বাচ্চাদের কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে?

ছেলে, বয়স ১৩ মাস

প্রচুর পরিমাণে জেদ।

বিস্তারিত প্রশ্ন

"বাচ্চা অনেক বেশি জেদ দেখায় বয়স ১৩ মাস। প্রচুর পরিমাণ এ জেদ কি করনিয়?"

কি করনিয়?

জাযাকুমুল্লাহু খাইরান

আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন